ভারত সরকার কর্তৃক আয়োজিত একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ৩-৯ মে পর্যন্ত একটি বাংলাদেশি গণমাধ্যম প্রতিনিধিদলের ভারত সফর করেছে। সফর শেষে রোববার ভারতীয় হাই কমিশন তাদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করে।
আজ সোমবার (১১ মে) এক বার্তায় ভারতীয় হাই কমিশন জানায়, এই অনুষ্ঠান চলাকালে, ডেপুটি হাই কমিশনার পাওয়ানকুমার বঢ়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সদস্যরা এবং অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয়াবলি নিয়ে প্রতিবেদন করা সাংবাদিকদের নিয়ে গঠিত গণমাধ্যম প্রতিনিধিদলটির সফর পর্যালোচনা করেন।
নয়াদিল্লি ও মুম্বাই সফরকালে, প্রতিনিধিদলটি জ্যেষ্ঠ সরকারি নেতারা, চিন্তাবিদ, গণমাধ্যমকর্মীরা, ব্যবসায়িক চেম্বার ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করে।
গণমাধ্যম প্রতিনিধিদলটির এ সফর ভারত ও বাংলাদেশের মধ্যে সক্ষমতা বৃদ্ধি ও বিনিময় কার্যক্রমের দীর্ঘদিনের ঐতিহ্যের একটি অংশ, যার লক্ষ্য এই দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করা।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন