সংবাদ

নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদার দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ১১ মে ২০২৬, ০২:১০ পিএম

নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদার দাবিতে মানববন্ধন
পেশার মর্যাদা রক্ষায় রাজবাড়ীতে ফারিয়ার মানববন্ধন। ছবি : সংবাদ

পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। সোমবার (১১ মে) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) রাজবাড়ী জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।

সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মানববন্ধনে ফারিয়ার রাজবাড়ী জেলা শাখার সভাপতি সৈয়দ আলী মিঠু, সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান ও সাবেক সভাপতি আব্দুস সাত্তারসহ সংগঠনের স্থানীয় নেতারা বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা কোনো দালাল নন, বরং তারা দেশের শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। অথচ বিভিন্ন সময় তাদের নানাভাবে অপমান ও হেনস্থা করা হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ওষুধ প্রতিনিধিদের ওপর এমন হয়রানি বন্ধ না হলে তারা সারাদেশে ওষুধ সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হবেন।

উল্লেখ্য, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) ১২ জন ওষুধ প্রতিনিধিকে আটক করে। এর প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দেশব্যাপী এই কর্মসূচি পালন করছে ফারিয়া।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদার দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। সোমবার (১১ মে) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) রাজবাড়ী জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।

সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মানববন্ধনে ফারিয়ার রাজবাড়ী জেলা শাখার সভাপতি সৈয়দ আলী মিঠু, সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান ও সাবেক সভাপতি আব্দুস সাত্তারসহ সংগঠনের স্থানীয় নেতারা বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা কোনো দালাল নন, বরং তারা দেশের শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। অথচ বিভিন্ন সময় তাদের নানাভাবে অপমান ও হেনস্থা করা হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ওষুধ প্রতিনিধিদের ওপর এমন হয়রানি বন্ধ না হলে তারা সারাদেশে ওষুধ সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হবেন।

উল্লেখ্য, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) ১২ জন ওষুধ প্রতিনিধিকে আটক করে। এর প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দেশব্যাপী এই কর্মসূচি পালন করছে ফারিয়া।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত