সংবাদ

অর্থনীতিতে থাকবে না কোনো রাজনৈতিক হস্তক্ষেপ: অর্থমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:৫৬ পিএম

অর্থনীতিতে থাকবে না কোনো রাজনৈতিক হস্তক্ষেপ: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিতে সরকার বা রাজনৈতিক দলের কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, অর্থনৈতিক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার ও বর্তমান ক্ষমতাসীন দল।

আজ মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি অনুষ্ঠানে ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি’-র আনুষ্ঠানিক যাত্রা শুরুর প্রাক্কালে তিনি এসব কথা বলেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী বলেন, “দেশ কিছুটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সত্য, তবে আমাদের নেওয়া পদক্ষেপগুলোর মাধ্যমে খুব দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে।” তিনি জোর দিয়ে বলেন যে, অর্থনীতির চাকাকে সচল রাখতে কোনো ধরনের রাজনৈতিক খবরদারিকে প্রশ্রয় দেওয়া হবে না।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, আগামী ৩০ জুনের পর ‘বাংলা কিউআর’ কোড ছাড়া আর কোনো ডিজিটাল পেমেন্ট করা যাবে না।

গভর্নর আশা প্রকাশ করেন যে, নতুন প্রজন্মের স্টার্টআপগুলোতে অর্থায়নের মাধ্যমে তরুণরা সফল হবে। একইসঙ্গে তিনি উদ্যোক্তাদের গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে এমন প্রকল্প বাছাই করার আহ্বান জানান।

বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, দেশে পর্যাপ্ত অর্থায়নের ব্যবস্থা না থাকায় প্রতিবছর প্রচুর মেধাবী তরুণ বিদেশে চলে যাচ্ছে। তিনি জানান: এই কোম্পানি উদ্যোক্তাদের দেশে বসেই কাজ করার সুযোগ করে দেবে। প্রযুক্তি-নির্ভর এসএমই অর্থায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের সম্মিলিত পরিচালনায় এই ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মটি গঠিত হয়েছে। এর প্রতিশ্রুত মূলধন ৪২৫ কোটি টাকা। অংশীদার ব্যাংকগুলো প্রতি বছর তাদের নিট মুনাফার ১ শতাংশ এই তহবিলে প্রদান করবে।

২০১০ সাল থেকে দেশের স্টার্টআপ খাতে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়ন আসলেও এর মধ্যে দেশীয় উৎসের অবদান ছিল মাত্র ৭ শতাংশের নিচে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

অর্থনীতিতে থাকবে না কোনো রাজনৈতিক হস্তক্ষেপ: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত