সংবাদ

লেবানন যুদ্ধে প্রাণ হারালেন সাতক্ষীরার শুভ

 প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১০:০৪ এএম

লেবানন যুদ্ধে প্রাণ হারালেন সাতক্ষীরার শুভ
লেবাননে ড্রোন হামলায় নিহত শুভ কুমার দাস। ছবি : সংবাদ

লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় শুভ কুমার দাস (২৮) নামের আরও এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (১২ মে) রাতে দেশটির মাইফাদুন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শুভ সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে তিন বছর আগে লেবাননে গিয়েছিলেন শুভ। সেখানে তিনি একটি বাগানবাড়ি দেখাশোনার কাজ করতেন। সোমবার রাতে কর্মস্থলের পাশে চলাচলের সময় তিনি ড্রোন হামলার শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে বাড়িতে তার মৃত্যুর খবর পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শুভর মা জানান, তার ছেলের আয়ের ওপরই পুরো পরিবারটি নির্ভরশীল ছিল। ছেলেকে হারিয়ে এখন তারা দিশেহারা।

লেবাননের বর্তমান পরিস্থিতিতে এ নিয়ে সাতক্ষীরা জেলার মোট ৩ জনের মৃত্যু হলো। তবে শুভর মৃত্যুর বিষয়ে এখনো সরকারিভাবে কোনো তথ্য জানানো হয়নি।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, ‘দাপ্তরিকভাবে আমাদের এখনো কিছু জানানো হয়নি। তবে লোকমুখে খবর শুনে ওই পরিবারে প্রতিনিধি পাঠিয়েছি। সরকারিভাবে তথ্য পেলে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা সব সময় আছি।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

লেবানন যুদ্ধে প্রাণ হারালেন সাতক্ষীরার শুভ

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় শুভ কুমার দাস (২৮) নামের আরও এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (১২ মে) রাতে দেশটির মাইফাদুন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শুভ সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে তিন বছর আগে লেবাননে গিয়েছিলেন শুভ। সেখানে তিনি একটি বাগানবাড়ি দেখাশোনার কাজ করতেন। সোমবার রাতে কর্মস্থলের পাশে চলাচলের সময় তিনি ড্রোন হামলার শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে বাড়িতে তার মৃত্যুর খবর পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শুভর মা জানান, তার ছেলের আয়ের ওপরই পুরো পরিবারটি নির্ভরশীল ছিল। ছেলেকে হারিয়ে এখন তারা দিশেহারা।

লেবাননের বর্তমান পরিস্থিতিতে এ নিয়ে সাতক্ষীরা জেলার মোট ৩ জনের মৃত্যু হলো। তবে শুভর মৃত্যুর বিষয়ে এখনো সরকারিভাবে কোনো তথ্য জানানো হয়নি।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, ‘দাপ্তরিকভাবে আমাদের এখনো কিছু জানানো হয়নি। তবে লোকমুখে খবর শুনে ওই পরিবারে প্রতিনিধি পাঠিয়েছি। সরকারিভাবে তথ্য পেলে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা সব সময় আছি।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত