সংবাদ

মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ: ১২ মে ২০২৬, ০১:৩১ পিএম

মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
তাহিরপুর থানা, সুনামগঞ্জ। ছবি : সংবাদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৫৫ পিস ইয়াবাসহ জুম্মন মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাত ১০টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যশপ্রতাপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুম্মন মিয়া উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মুতি মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জুম্মন মিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মনজুর আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল যশপ্রতাপ চামারু বাড়ির সংলগ্ন রাস্তায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে জুম্মনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার পকেটে ৫৫ পিস ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় রাতেই এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মঙ্গলবার (১২ মে) সকালে আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ 'জিরো টলারেন্স' নীতিতে রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৫৫ পিস ইয়াবাসহ জুম্মন মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাত ১০টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যশপ্রতাপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুম্মন মিয়া উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মুতি মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জুম্মন মিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মনজুর আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল যশপ্রতাপ চামারু বাড়ির সংলগ্ন রাস্তায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে জুম্মনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার পকেটে ৫৫ পিস ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় রাতেই এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মঙ্গলবার (১২ মে) সকালে আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ 'জিরো টলারেন্স' নীতিতে রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত