সংবাদ

খাবারের খোঁজে লোকালয়ে বিপন্ন মেছো বিড়াল

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৯:২৬ পিএম

খাবারের খোঁজে লোকালয়ে বিপন্ন মেছো বিড়াল
বিপন্ন প্রজাতির মেছো বিড়াল।

হবিগঞ্জের চুনারুঘাটে বনাঞ্চলে খাবারের সংকট ও আবাসস্থল সংকুচিত হওয়ায় লোকালয়ে বেরিয়ে আসছে বিপন্ন প্রজাতির মেছো বিড়াল। গত এক সপ্তাহে এই উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচটি মেছো বিড়াল উদ্ধার করে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বনের ভেতর গাছপালা কমে যাওয়ায় এবং পর্যাপ্ত খাবার না থাকায় মেছো বিড়ালগুলো খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে। তবে গ্রামের অনেক মানুষ মেছো বিড়ালকে ‘মেছো বাঘ’ মনে করে পিটিয়ে হত্যা করছে। আবার লোকালয়ে আসার পথে দ্রুতগামী যানবাহনের নিচে পড়েও প্রাণ হারাচ্ছে অনেক প্রাণী। সম্প্রতি চুনারুঘাট-আমু সড়কে গাড়িচাপায় একটি মেছো বিড়ালের মৃত্যু হয়েছে।

সর্বশেষ উদ্ধার হওয়া মেছো বিড়ালটির বিষয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, উপজেলার একটি গ্রামে বেশ কিছুদিন ধরে মুরগি হারিয়ে যাচ্ছিল। স্থানীয়দের ধারণা ছিল ‘মেছো বাঘ’ মুরগিগুলো খেয়ে ফেলছে। গত সপ্তাহে রুবেল মিয়া নামের এক ব্যক্তি পলো নিয়ে ওত পেতে থাকেন এবং মুরগির ঘরের কাছে আসতেই মেছো বিড়ালটি আটকা পড়ে। খবর পেয়ে এলাকাবাসী প্রাণীটিকে পিটিয়ে মারার চেষ্টা করলে সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান স্থানীয়দের বুঝিয়ে তা থেকে বিরত রাখেন। পরে সেটিকে উদ্ধার করে রাতে বনে অবমুক্ত করা হয়।

রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, উদ্ধার হওয়া মেছো বিড়ালটি মধ্যবয়সী। খাবারের খোঁজে এটি লোকালয়ে চলে এসেছিল। বন্য প্রাণীদের বিরক্ত না করতে এবং এদের পিটিয়ে হত্যা না করতে বন বিভাগের পক্ষ থেকে স্থানীয়দের সচেতন করা হচ্ছে।

পরিবেশবাদীরা বলছেন, বিপন্ন এই প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বনাঞ্চল রক্ষা এবং বন ও লোকালয়ের মধ্যবর্তী এলাকায় জনসচেতনতা বাড়ানো জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে সড়কের পাশে মৃত মেছো বিড়ালের ছবি ছড়িয়ে পড়লে বন্য প্রাণীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

খাবারের খোঁজে লোকালয়ে বিপন্ন মেছো বিড়াল

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত