ঢাকার দোহার উপজেলায় কাটাখালী কবরস্থান সংলগ্ন এলাকায় এক দুবাই প্রবাসীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। এতে পরিবারের কেউ হতাহত না হলেও বাড়িটির আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘরটি দুবাই প্রবাসী সেলিমের। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে সেলিমের স্ত্রী জুথি আক্তার (৩৫), ছেলে ইয়ামিন (১২), শিশুকন্যা সামিয়া (৫) এবং শাশুড়ি জবেদা বেগম (৫২) ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা দ্রুত ঘর থেকে বের হয়ে আসায় প্রাণে বেঁচে যান। তবে চোখের সামনেই পুড়ে যায় তাদের সহায়-সম্বল।
ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা, বৈদ্যুতিক মিটারের শর্টসার্কিট অথবা ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা জানান, আগুনে ঘরের মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সবকিছু পুড়ে গেছে। সব মিলিয়ে ১৫ থেকে ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর প্রবাসী পরিবারটি এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পুনরায় ঘুরে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন