সংবাদ

ইয়াবাসহ আটক ব্যক্তিকে পুলিশে দিল এলাকাবাসী

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৩:৩৯ পিএম

ইয়াবাসহ আটক ব্যক্তিকে পুলিশে দিল এলাকাবাসী
মাদকসহ আটক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিচ্ছেন এলাকাবাসী। ছবি : সংবাদ

সাতক্ষীরার তালায় ১৫ পিস ইয়াবা সহ  ইসরাফ সরদার (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা। বুধবার (১৩ মে) সকালে উপজেলা সদরের রহিমাবাদ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ইসরাফ সরদার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার নায়াকাটি গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে।

আটককারীরা জানান, রহিমাবাদ মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সন্দেহ হলে ইসরাফ সরদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটককারীদের কাছ থেকে হেফাজতে নেয়।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবার চলছিল। যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

ইয়াবাসহ আটক ব্যক্তিকে পুলিশে দিল এলাকাবাসী

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সাতক্ষীরার তালায় ১৫ পিস ইয়াবা সহ  ইসরাফ সরদার (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা। বুধবার (১৩ মে) সকালে উপজেলা সদরের রহিমাবাদ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ইসরাফ সরদার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার নায়াকাটি গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে।

আটককারীরা জানান, রহিমাবাদ মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সন্দেহ হলে ইসরাফ সরদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটককারীদের কাছ থেকে হেফাজতে নেয়।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবার চলছিল। যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত