বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন তদারকিতে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম।
বুধবার (১৩ মে) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। প্রযোজ্য নিয়মকানুন অনুযায়ী বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন–২০২৬ সংক্রান্ত সব প্রয়োজনীয় কার্যক্রম তত্ত্বাবধান ও পরিচালনা করবে এই কমিশন।
তিন সদস্যের এই কমিশনে আহসানুল করিম ছাড়া অপর দুই সদস্য হলেন- গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।
বিসিবির দুই প্রতিনিধি ও জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত এক প্রতিনিধিকে নিয়ে এই কমিশন গঠন করা হয়েছে।
গত বছর অক্টোবরে বিসিবি নির্বাচনে ২৪ জন পরিচালক নির্বাচিত হন। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। কিন্তু ওই নির্বাচনে কারসাজি, অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ ওঠে।
এর প্রেক্ষিতে গত ৭ এপ্রিল বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। ওই দিনই সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন মাসের মধ্যে নতুন করে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা দেওয়া হয়।
বিসিবি নির্বাচনের সঠিক তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আগেই জানিয়েছেন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।
ইতিমধ্যে বিভিন্ন সংস্থা, ক্লাব ও সংগঠনের একটি তালিকা চূড়ান্ত করেছে বোর্ড। সেই তালিকা থেকে তিনটি ক্যাটাগরিতে ১৯২ জন কাউন্সিলরের নাম আহ্বান করা হবে। সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব ও সংগঠনগুলোকে কাউন্সিলর মনোনয়নে চিঠি পাঠাবে বোর্ড। কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ সময় ১৬ মে।
বিসিবির আগের নির্বাচন ঘিরে বিতর্ক ও অনিয়মের অভিযোগ দেশের ক্রিকেটাঙ্গনে আলোড়ন ফেলে দিয়েছিল। অভিজাত আইনজীবী ও পুলিশ ও ক্রীড়া পরিষদের প্রতিনিধিদের নিয়ে গঠিত নতুন এই কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনে কতটা সক্ষম হয়, সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেট সংশ্লিষ্টরা।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন