সংবাদ

শিশুর আঁকা ছবিতে ঝরছে হামে স্বজন হারানোর আর্তনাদ: কাঠগড়ায় টিকাদান কর্মসূচি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৪:৩০ পিএম

শিশুর আঁকা ছবিতে ঝরছে হামে স্বজন হারানোর আর্তনাদ: কাঠগড়ায় টিকাদান কর্মসূচি

হামে প্রাণ হারানো শিশুদের স্মরণে ও ছোট ভাইকে হারানোর যন্ত্রণায় কাতর ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীর আঁকা ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ষষ্ঠ শ্রেণিতে পড়া ওই শিক্ষার্থীর তুলিতে উঠে এসেছে হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর জন্য সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে 'দায়ী করার' এক করুণ চিত্র। ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর অনেকেই অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার সমালোচনা করছেন।

সাবেক সংসদ সদস্য শফিকুল আলম চৌধুরী নাদেল তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে ছবিটি শেয়ার করে লিখেছেন, "এই ছবিটি শুধু একটি শিশুর আঁকা ছবি নয়, এ যেন এক নিঃশব্দ আর্তনাদ, এক ছোট্ট হৃদয়ের জমে থাকা ক্ষোভ ও বেদনার রক্তাক্ত ভাষা।

একটি শিশুর চোখে যখন রাষ্ট্রের ব্যর্থতা এতটা নির্মম হয়ে ধরা পড়ে, তখন সেটা শুধু একটি পরিবারের শোক থাকে না; তা পুরো সমাজের বিবেককে প্রশ্নবিদ্ধ করে।"

শফিকুল আলম চৌধুরী নাদেল তার পোস্টে আরও উল্লেখ করেন, "প্রশ্ন একটাই, ড. ইউনূস যে কিনা শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছিলেন, তার হৃদয়ে কি এই কান্না পৌঁছায়? নাকি শিশুদের মৃত্যু, মায়েদের আহাজারি আর সাধারণ মানুষের বেদনা এখন শুধুই পরিসংখ্যান?"

বর্তমানে দেশে হামে আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় ৫০ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে এবং মৃতের সংখ্যা ৪১৫ ছাড়িয়েছে বলে জানা গেছে। প্রতিদিন এই তালিকায় যুক্ত হচ্ছে নতুন নাম। স্বাস্থ্য খাতের এই সংকটকে রাষ্ট্রীয় দায়িত্বহীনতার প্রতিফলন হিসেবে দেখছেন অনেকে।

অভিযোগ উঠেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রয়োজনীয় টিকা সংগ্রহ ও প্রস্তুতিতে চরম অবহেলা ছিল। এমনকি ইউনিসেফ থেকে টিকা না নেওয়ার পেছনে 'কমিশন বাণিজ্যের' অভিযোগও সামনে এসেছে। ড. ইউনূসের নেতৃত্বাধীন ১৮ মাসের সরকারের আমলে টিকা সংগ্রহের পদ্ধতি পরিবর্তনের চেষ্টা ও অর্থায়নের জটিলতায় টিকার ঘাটতি তৈরি হয়।

​য‌দিও বর্তমান সরকার এই সংকটের জন্য আওয়ামী লীগ সরকারের ওপর দায় চা‌পি‌য়ে‌ছে। নাদেল তার পোস্টে আরও যোগ করেন, "এই ছবির প্রতিটি আঁচড়ে আছে শোক, প্রতিবাদ, আর অবহেলার বিরুদ্ধে এক নির্মম সাক্ষ্য। শিশুদের টিকা সংকট ও হামে মৃত্যুর ঘটনা সেই ব্যর্থতারই এক নির্মম উদাহরণ।"

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

শিশুর আঁকা ছবিতে ঝরছে হামে স্বজন হারানোর আর্তনাদ: কাঠগড়ায় টিকাদান কর্মসূচি

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত