উচ্চ বেতনের কাজে অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তারের তথ্য র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে। গ্রেপ্তার দুইজন হলেন: নুসরাত জাহান (২৮) ও মো. সোহান (২৪)।
র্যাব বলছে, গ্রেপ্তাররা
‘বিএফসি গ্লোবাল কনসালটেন্সি’ নামে অফিস খুলে ফেইসবুক বিজ্ঞাপনে অস্ট্রেলিয়া, ইতালিসহ
ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে কাজের সুযোগের প্রচারণা চালায়। ভুক্তভোগীরা মাস ছয়েক
আগে তাদের অফিসে গিয়ে যোগাযোগ করে। পরে তাদের বলা হয়, অস্ট্রেলিয়া যেতে জন প্রতি ৯
লাখ টাকা, কুয়েত যেতে ৬ লাখ, ইতালি যেতে ২০ লাখ ও সার্বিয়া যেতে ৮ লাখ টাকা দিতে হবে।
তিন মাসের মধ্যে বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীরা
বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সাড়ে ৩ কোটি টাকা পাঠান।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, টাকা দেওয়ার এক মাস পর ভুক্তভোগীদের অস্ট্রেলিয়ার ভুয়া ভিসা দেওয়া হয়। ফ্লাইটের তারিখ নির্ধারণ করে বিমানের টিকিটও দেওয়া হয়। কিন্তু যাত্রার আগেরদিন বিভিন্ন অযুহাত দেখিয়ে টিকিট বাতিলের কথা বলা হয়। পরে এ নিয়ে পল্লবী থানায় মামলা হলে তদন্তে নেমে দুইজনকে গ্রেপ্তার করে র্যাব।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন