কোরবানির ঈদ সামনে রেখে ট্রেন যাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রথম দিনের টিকেট শেষে হয়ে গেছে এক ঘণ্টার মধ্যে। বুধবার বিক্রি হচ্ছে ২৩ মের ট্রেনের টিকেট। এবারও শতভাগ টিকেট বিক্রি হচ্ছে অনলাইনে। এদিন সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকেট বিক্রি শুরু হবে।
ঢাকার
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. কবির উদ্দিন
মোল্লা বলেন, ‘২৩ মের পশ্চিমাঞ্চলের
টিকেট সকাল ৯টার মধ্যে
শেষ। দুপুরে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকেট বিক্রি শুরু হবে।’ রেল
কর্তৃপক্ষ বলছে, ঈদের আগে পাঁচ
দিনের অগ্রিম টিকেট বিক্রি করা হবে।
১৩ মে বুধবার বিক্রি
হচ্ছে ২৩ মের ট্রেনের
টিকেট। ১৪ মে বৃহস্পতিবার
বিক্রি হবে ২৪ মের
ট্রেনের টিকেট। ১৫ মে শুক্রবার
বিক্রি হবে ২৫ মের
ট্রেনের টিকেট। ১৬ মে শনিবার
বিক্রি হবে ২৬ মের
ট্রেনের টিকেট। ১৭ মে রবিবার
বিক্রি হবে ২৭ মের
ট্রেনের টিকেট। রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকেট মিলবে সকাল ৮টা থেকে।
আর পূর্বাঞ্চলের টিকেট দুপুর ২টা থেকে বিক্রি
হবে। আর ঈদের পর
ফিরতি যাত্রার টিকেট বিক্রি শুরু হবে ২১
মে থেকে। সেদিন থেকে ২৫ মে
পর্যন্ত পর্যায়ক্রমে ৩১ মে থেকে
৪ জুনের ফিরতি টিকেট বিক্রি করা হবে।
একজন
যাত্রী সর্বোচ্চ একবার টিকেট কিনতে পারবেন এবং একবারে সর্বোচ্চ
চারটি টিকেট নিতে পারবেন। ঈদের
অগ্রিম যাত্রার টিকেট ফেরতযোগ্য নয়। যারা অনলাইনে
টিকেট পাবেন না, তাদের জন্য
যাত্রার দিন আসন সংখ্যার
২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকেট কাউন্টার থেকে বিক্রি করা
হবে। যাত্রী ভোগান্তি কমাতে এবার ৫ জোড়া
বিশেষ ট্রেন এবং কোরবানির পশু
পরিবহনে দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চালানো হবে। ক্যাটল ট্রেন
দুটি ২২ ও ২৩
মে চলাচল করবে। ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজার
ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর,
তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট
স্টেশনে আসবে।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন