সংবাদ

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০১:৪০ পিএম

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

মহাসড়কে ইজিবাইক, থ্রি-হুইলার, অযান্ত্রিক যানবাহন এবং ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল না করার জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা  দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিট কাউন্টার বা ই-টিকিটিংয়ের মাধ্যমে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ ছাড়া কোনো যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন না করা এবং পণ্যবাহী যানবাহনে যাত্রী না ওঠানোর জন্য পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। চালকদের গতিসীমা মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু সেতুতে ওভারটেকিং করা যাবে না। নেশাজাতীয় দ্রব্য সেবন করে, ঘুমঘুম ভাব নিয়ে বা শারীরিক অসুস্থ অবস্থায় গাড়ি চালানো থেকেও চালকদের বিরত থাকতে বলা হয়েছে।

মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে ‘নো হেলমেট নো ফুয়েল’ নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

যানবাহন চলাচল স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে যেকোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১৬১০৭ (মোবাইল : ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭)-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

মহাসড়কে ইজিবাইক, থ্রি-হুইলার, অযান্ত্রিক যানবাহন এবং ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল না করার জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা  দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিট কাউন্টার বা ই-টিকিটিংয়ের মাধ্যমে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ ছাড়া কোনো যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন না করা এবং পণ্যবাহী যানবাহনে যাত্রী না ওঠানোর জন্য পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। চালকদের গতিসীমা মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু সেতুতে ওভারটেকিং করা যাবে না। নেশাজাতীয় দ্রব্য সেবন করে, ঘুমঘুম ভাব নিয়ে বা শারীরিক অসুস্থ অবস্থায় গাড়ি চালানো থেকেও চালকদের বিরত থাকতে বলা হয়েছে।

মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে ‘নো হেলমেট নো ফুয়েল’ নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

যানবাহন চলাচল স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে যেকোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১৬১০৭ (মোবাইল : ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭)-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত