সারাদেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় দেশে এই রোগে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে এবং বাকি ছয় জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার
(১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক
তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের
তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ ১৪ মে পর্যন্ত দুই মাসে হাম ও হামের উপসর্গে মোট
৪৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০ জন এবং
অবশিষ্ট ৩৬৯ জন মারা গেছেন সন্দেহজনক হাম বা এর উপসর্গ নিয়ে।
গত ২৪ ঘণ্টার
চিত্র:
দুই মাসের
সামগ্রিক চিত্র (১৫ মার্চ - ১৪ মে):
স্বাস্থ্য অধিদপ্তর
জানিয়েছে, আক্রান্তদের একটি বড় অংশই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতির ভয়াবহতা
বিবেচনায় নিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচির ওপর জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে
শিশুদের জ্বর বা শরীরে রেশ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন
বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন