পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের পদত্যাগের দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত সোমবার শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বহিরাগতদের হামলার ঘটনায় উপাচার্য সরাসরি ইন্ধন দিয়েছেন। এই ঘটনার পর থেকে তারা উপাচার্যের পদত্যাগ ও হামলাকারীদের গ্রেপ্তারের একদফা দাবিতে আন্দোলন করছেন। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে একদল বহিরাগত হামলা চালায়। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ অন্তত ১০ জন আহত হন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৯ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বাশার খান অভিযোগ করেন, উপাচার্যের ইন্ধনেই বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষকদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। উপাচার্যের পদত্যাগ ও হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, হামলার ঘটনায় বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মুকিত বাদী হয়ে ২৬ জনকে আসামি করে মামলা করেছেন। ওই রাতেই গোলাম কিবরিয়া নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন