রাজবাড়ীর কালুখালী উপজেলায় পুকুরের পানিতে পড়ে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম আলিফ মন্ডল। সে ওই গ্রামের আজাদ মন্ডলের ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল আলিফ। একপর্যায়ে সে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা জানান, পুকুরে পানি কম থাকলেও একটি গর্তের মধ্যে জমে থাকা পানিতে তলিয়ে যায় শিশুটি। বাড়িতে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে পুকুরের ওই গর্তে আলিফের হাত ভেসে থাকতে দেখে তাকে উদ্ধার করা হয়।
পরে শিশুটিকে দ্রুত কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র ছেলেকে হারিয়ে বাক্রুদ্ধ বাবা আজাদ মন্ডলন তিনি বলেন, তার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে আলিফ ছিল সবার ছোট।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন