সংবাদ

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৩:১৯ পিএম

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অভ্যন্তরে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারসহ ৬ দফা দাবি উত্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ভোরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এসব দাবি পেশ করেন।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি:

১. ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার এবং দ্রুত বিচার নিশ্চিত করা।

২. নির্ধারিত সময়ে গ্রেফতার না হলে ব্যর্থতার দায় স্বীকার করে প্রক্টর ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগ।

৩. হেনস্তা প্রতিরোধে 'কুইক রেসপন্স টিম' গঠন ও জরুরি হটলাইন চালু করা।

৪. ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার, নারী নিরাপত্তাকর্মী নিয়োগ এবং সাইবার সুরক্ষা আইন বাস্তবায়ন।

৫. বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে কার্যকর ডাটাবেজ ও পরিচয়পত্র ব্যবস্থা নিশ্চিত করা।

৬. প্রতিটি গেটে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েন, সাত দিনের মধ্যে অবকাঠামোগত ত্রুটি সংস্কার এবং বিকল্প অনুপ্রবেশ পথ বন্ধ করা।

গত মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ ফজিলাতুন্নেছা হল সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় এক ছাত্রীকে জোরপূর্বক পাশের ঝোপে নিয়ে যায় এক বহিরাগত যুবক। আশুলিয়া থানায় করা মামলার অভিযোগ অনুযায়ী, সেখানে তাকে ধর্ষণচেষ্টা করা হয়। তবে আশপাশের লোকজন টের পাওয়ায় অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই ঘটনার পর থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ, মানববন্ধন ও মিছিল অব্যাহত রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), ছাত্রশিবির, ছাত্রদল ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো পৃথক পৃথক কর্মসূচি পালন করছে। শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের অবাধ বিচরণ এবং প্রক্টোরিয়াল বডির গাফিলতির কারণেই ক্যাম্পাসে বারবার এমন অপ্রীতিকর ঘটনা ঘটছে।

এদিকে আজ সকালে রেজিস্ট্রার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি থাকলেও পরে তা স্থগিত করার ঘোষণা দেয় জাকসু। তবে ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধী গ্রেফতার না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত