সংবাদ

বান্দরবানে মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:৩১ পিএম

বান্দরবানে মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
বান্দরবানে পিআইবি আয়োজিত মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ। ছবি : সংবাদ

বান্দরবানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। তিনি বলেন, বর্তমান সময়ের সাংবাদিকতায় মাল্টিমিডিয়া দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে বান্দরবানে কর্মরত সাংবাদিকেরা আরও দক্ষ ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবেন। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় এ ধরনের যুগোপযোগী প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আকতার সেতু, প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক এন এ জাকির।

গত ১২ মে শুরু হওয়া এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বান্দরবানে মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

বান্দরবানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। তিনি বলেন, বর্তমান সময়ের সাংবাদিকতায় মাল্টিমিডিয়া দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে বান্দরবানে কর্মরত সাংবাদিকেরা আরও দক্ষ ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবেন। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় এ ধরনের যুগোপযোগী প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আকতার সেতু, প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক এন এ জাকির।

গত ১২ মে শুরু হওয়া এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত