সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের শিক্ষা এবং মানবসম্পদবিষয়ক সম্পাদক ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজীকে (৫৮) জামিন দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৪ মে) হাইকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করে। এর আগে চলতি বছরের ২ অক্টোবর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মাসুদা সিদ্দিক রোজীর বিরুদ্ধে অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে অংশ নেন মো. সিরাজুল বেপারী। ওই সময়ে মিছিলটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর গুলি চালায়।
এতে অজ্ঞাতনামা আসামিদের ছোড়া ৩টি গুলিতে মুহূর্তেই নিহত হন সিরাজুল বেপারী। ওই ঘটনায় গত ১ সেপ্টেম্বর তার খালাতো ভাই হাসিবুল হাসান লাভলু বাদী হয়ে শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় ৪৬ নাম্বার এজাহারনামীয় আসামি মাসুদা সিদ্দিক রোজী।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন