বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে এবং মামলা জট কমাতে উদ্যোগ নিয়েছে বিচার বিভাগ। এর অংশ হিসেবে হাইকোর্টে একদিনে ৭ হাজার ১০৪টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল ও রিট মোশন বেঞ্চে এসব মামলা নিষ্পত্তি করা হয়।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৩ হাজার ৮৪২টি পুরোনো ক্রিমিনাল মামলা নিষ্পত্তি হয়েছে। একই দিনে রিট মোশন বেঞ্চে নিষ্পত্তি করা হয়েছে ৩ হাজার ২৬২টি পুরোনো রিট মামলা। দুই বেঞ্চ মিলিয়ে এদিন মোট ৭ হাজার ১০৪টি পুরোনো মামলার নিষ্পত্তি হলো।
প্রধান বিচারপতির নির্দেশনায় দীর্ঘদিনের পুরোনো এসব মামলা নিষ্পত্তির এ বিশেষ কার্যক্রম চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তি করা হচ্ছে।
এর আগে, গত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চের বিচারপতিরা পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে এ কার্যক্রম শুরু করেন।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলাগুলো নিষ্পত্তি করা হচ্ছে।
পুরোনো মামলা নিষ্পত্তির এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন