সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ

অর্থনৈতিক বার্তা পরিবেশক
অর্থনৈতিক বার্তা পরিবেশক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:৫৬ পিএম

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ

রাষ্ট্রমালিকানাধীন নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়া। আজ সোমবার (১৬ মার্চ) তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র ‘সংবাদ’কে এই তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। গত বছরের ৭ ডিসেম্বর সরকার তাকে নবগঠিত এই ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেননি। ফলে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য আবারও বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

তারল্য সংকটে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। এই ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। দুর্বল এসব ব্যাংকের আর্থিক অবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যেই সরকার এই সমন্বিত ব্যাংক গঠনের উদ্যোগ নেয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

রাষ্ট্রমালিকানাধীন নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়া। আজ সোমবার (১৬ মার্চ) তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র ‘সংবাদ’কে এই তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। গত বছরের ৭ ডিসেম্বর সরকার তাকে নবগঠিত এই ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেননি। ফলে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য আবারও বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

তারল্য সংকটে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। এই ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। দুর্বল এসব ব্যাংকের আর্থিক অবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যেই সরকার এই সমন্বিত ব্যাংক গঠনের উদ্যোগ নেয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত