পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) বান্দরবান জেলা শাখার ২২তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মে) সকালে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তারা পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বান্দরবান জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক উ উইন মং জলি। সম্মেলনের মাধ্যমে পিসিপির নতুন জেলা কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উ উইন মং জলি বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুই যুগ আগে শান্তিচুক্তি করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পার হলেও চুক্তিটি পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় জুম্ম জাতিগোষ্ঠী তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পাহাড়ি মানুষ নিজ ভূমিতে এখনো স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। বক্তারা এ সময় কেএনএফ ইস্যুতে কারাগারে বন্দি নিরপরাধ বম সম্প্রদায়ের মানুষের মুক্তি এবং দ্রুত শান্তিচুক্তি বাস্তবায়নের দাবি জানান।
সম্মেলনে আরও বক্তব্য দেন পিসিপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জগদীশ চাকমা, হিল উইমেনস ফেডারেশনের সভাপতি উলিসিং মারমা ও বান্দরবান মহিলা সমিতির সহসভাপতি রেমএংময় বম। সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে পিসিপির দুই শতাধিক নেতা-কর্মী ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন