যুব ও ক্রীড়ামন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, তৃণমূল পর্যায় থেকে উঠে আসা খুদে মেধাবী খেলোয়াড়দের পড়াশোনা ও খেলাধুলার সব দায়িত্ব নেবে সরকার। দেশের প্রতিটি জেলায় খেলার মাঠ নির্মাণ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ময়মনসিংহের গফরগাঁওয়ের কান্দিপাড়া আস্কর আলী বিদ্যালয় মাঠে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কান্দিপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্টের আয়োজন করে।
ক্রীড়ামন্ত্রী বলেন, ‘ফুটবলকে পেশাগত স্বীকৃতি দিতে আমরা ইতিমধ্যে ক্রীড়াভাতা ও ক্রীড়াকার্ড কার্যক্রম শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রী সিলেট থেকে একযোগে ৬৪ জেলায় “নতুনকুঁড়ি স্পোর্টস” কর্মসূচি শুরু করেছেন। আমি ক্রীড়াঙ্গনের মানুষ হিসেবে সব সময় আপনাদের পাশে থাকব।’
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য জাকির হোসেন বাবলু ও সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় দত্তের বাজার অগ্রণী বয়েজ ক্লাব ও কেবিএন স্পোর্টিং ক্লাব উস্থি। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে কেবিএন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অগ্রণী বয়েজ ক্লাব। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজক সংগঠন কান্দিপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জানায়, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি রক্ষার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় গ্রামগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন