সংবাদ

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা সানোয়ার গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক,কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক,কুষ্টিয়া
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০২:৩৬ পিএম

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা সানোয়ার গ্রেপ্তার
গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন। ছবি : সংবাদ

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত গভীর রাতে শহরের মজমপুর গেট এলাকার একটি ভাড়া বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

সানোয়ার হোসেন মোল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইউসুফ শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে। সানোয়ার উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় কুষ্টিয়া শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনে নূর টেইলার্স গলির ভেতর ইউসুফ শেখকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় ১৮ আগস্ট নিহতের মেয়ে সীমা বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন। সানোয়ার হোসেন ওই মামলার অন্যতম আসামি। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মজমপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে সানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ও কুষ্টিয়া মডেল থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার (১৫ মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৫ মে ২০২৬

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা সানোয়ার গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত গভীর রাতে শহরের মজমপুর গেট এলাকার একটি ভাড়া বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

সানোয়ার হোসেন মোল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইউসুফ শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে। সানোয়ার উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় কুষ্টিয়া শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনে নূর টেইলার্স গলির ভেতর ইউসুফ শেখকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় ১৮ আগস্ট নিহতের মেয়ে সীমা বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন। সানোয়ার হোসেন ওই মামলার অন্যতম আসামি। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মজমপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে সানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ও কুষ্টিয়া মডেল থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার (১৫ মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত