চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির এক কর্মকর্তার চুরি হওয়া মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মিয়া সুন্দরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার হৃদয় রহমান (২১) ও হৃদয় হোসেন (২৩)। আজ শুক্রবার সকালে চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কেরু অ্যান্ড কোম্পানির ঘোলদাড়ী কৃষি খামারের ইনচার্জ অনন্ত কুমার রায় গত বুধবার সকালে আলমডাঙ্গার হোসেনপুর গ্রামে খামার পরিদর্শনে যান। তিনি তার মোটরসাইকেলটি রাস্তার পাশে রেখে ভেতরে গিয়েছিলেন। এক ঘণ্টা পর ফিরে এসে দেখেন সেটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার তিনি আলমডাঙ্গা থানায় একটি মামলা করেন।
মামলা হওয়ার পর চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় আলমডাঙ্গা থানা-পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে। ঝিনাইদহের মিয়া সুন্দরপুর গ্রাম থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজতে থাকা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন