সংবাদ

ফরিদপুরে মাটিচাপা অবস্থায় মা-মেয়ের লাশ উদ্ধার

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:৫৭ পিএম

ফরিদপুরে মাটিচাপা অবস্থায় মা-মেয়ের লাশ উদ্ধার
ঘটনাস্থলে এলাকাবাসীর ভীড়। ছবি : সংবাদ

নিখোঁজের ১১ দিন পর ফরিদপুরের একটি পুকুরপাড় থেকে মাটিচাপা অবস্থায় মা ও তার তিন বছর বয়সী কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের যতীন বৈদ্যের পাড়া এলাকার একটি পুকুরপাড় থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর কর্ণসোনা গ্রামের আমজাদ শেখের স্ত্রী জাহানা আক্তার (২৫) ও তাদের মেয়ে সামিয়া আক্তার (৩)। জাহানা মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেঁওতা গ্রামের লালন মোল্লার মেয়ে। আমজাদ শেখ পেশায় ইটভাটার শ্রমিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ মে এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠান শেষে ওষুধ কেনার কথা বলে নিখোঁজ হন জাহানা ও তার মেয়ে। অনেক খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে গোয়ালন্দ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আমজাদ শেখ। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের যতীন বৈদ্যের পাড়ায় একটি পুকুরপাড়ে কয়েকটি কুকুরকে মাটি খুঁড়তে দেখেন স্থানীয় এক নারী। সেখানে মানুষের পা দেখতে পেয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে মাটি খুঁড়ে মা ও মেয়ের লাশ উদ্ধার করে। ঘাতকেরা মরদেহ দুটি মাটিচাপা দিয়ে ওপরে কলাগাছ দিয়ে ঢেকে রেখেছিল।

নিহতের শ্বশুর আব্দুর রব জানান, ৪ মে তার ভাগনের অনুষ্ঠান থেকে ফেরার পথে সামিয়াকে নিয়ে ওষুধ কিনতে হামেদ খাঁর হাটে যাওয়ার কথা বলে জাহানা বিদায় নেন। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ ছিল।

উজানচর ইউনিয়ন পরিষদের সদস্য জামাল মোল্লা জানান, আমজাদ যে ইটভাটায় কাজ করতেন, সেখানে উজ্জ্বল নামের এক তরুণের সঙ্গে জাহানাকে কেন্দ্র করে ঝগড়া হয়েছিল। যেখান থেকে লাশ উদ্ধার হয়েছে, তার পাশেই উজ্জ্বলের বাড়ি। হত্যাকাণ্ডের সঙ্গে উজ্জ্বলের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস বলেন, খবর পেয়ে মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৫ মে ২০২৬

ফরিদপুরে মাটিচাপা অবস্থায় মা-মেয়ের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত