সংবাদ

‘রাজপথে থাকা দলগুলো জামায়াতের বি টিম’: সাংবাদিক আনিস আলমগীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:২৩ পিএম

‘রাজপথে থাকা দলগুলো জামায়াতের বি টিম’: সাংবাদিক আনিস আলমগীর

রাজপথে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেগুলো মূলত জামায়াতে ইসলামীর ‘বি টিম’ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক আনিস আলমগীর। গতকাল শনিবার (১৬ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক প্রকাশনা উৎসবে তিনি এ মন্তব্য করেন।

আনিস আলমগীর বলেন, "বৃহত্তর রাজনৈতিক একটা দল নিষিদ্ধ হয়ে আছে, আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আর আরেকটা রাজনৈতিক দল বিরোধী দলে আছে এবং তাদের এ-টিম, বি-টিম, সি-টিম সব আছে। আর কোনো রাজনৈতিক দল নাই। জামায়াতের বি টিম যা আছে, সবগুলো এখন রাস্তায় রয়েছে।"

দেশের রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে একটি বৃহত্তর রাজনৈতিক দল, যেটি শক্তিশালী বিরোধী ভূমিকা পালন করতে পারবে সেটি থাকা অত্যন্ত জরুরি।

জাতীয় পার্টির প্রসঙ্গে টেনে তিনি বলেন, "জাতীয় পার্টির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তারাও যথাযথ বিরোধী দলের ভূমিকা পালন করতে পারেনি। কিন্তু এর মধ্যেও তাদের অনেকগুলো ঐতিহাসিক ভূমিকা ছিল।"

তিনি আরও যোগ করেন, বিরোধী দলে থাকা মানেই যে শুধু সরকারি দলের সাথে সবসময় ঝগড়া করা, বিষয়টি তা না। জাতীয় পার্টি সরকারের প্রতি বেশি সহানুভূতি দেখাতে গিয়ে নিজেদেরই ক্ষতি করেছে।

দেশের রাজনৈতিক পরিবেশের পরিবর্তন নিয়ে সাংবাদিক আনিস আলমগীর বলেন, "ইউনূসের শাসনে যে দুর্যোগের মধ্য দিয়ে আপনারা দিন পার করেছেন, সেখান থেকে বর্তমানে দেশে একটি রাজনৈতিক আবহাওয়া তৈরি হয়েছে। আমার মনে হয়, সরকারকে সহযোগিতার যেমন প্রয়োজন রয়েছে, তেমনি আপনাদের  নিজস্ব রাজনৈতিক মতাদর্শ জনগণের কাছে পৌঁছে দেওয়ার যে সংগ্রাম, সেটিও অব্যাহত রাখতে হবে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

‘রাজপথে থাকা দলগুলো জামায়াতের বি টিম’: সাংবাদিক আনিস আলমগীর

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত