সংবাদ

সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ বাংলাদেশি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১:৫৪ এএম

সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ বাংলাদেশি

পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত মোট ১৫৪টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৫ হাজার ৩৩৯ জন।

শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।

আইটি হেল্পডেস্কের তথ্য অনুযায়ী, ৩টি এয়ারলাইনসের মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন:

  • বিমান বাংলাদেশ এয়ারলাইনস: ৭৮টি ফ্লাইটে গেছেন ৩০ হাজার ৮৪৪ জন।
  • সৌদি এয়ারলাইনস: ৫৪টি ফ্লাইটে গেছেন ২০ হাজার ৮০ জন।
  • ফ্লাইনাস এয়ারলাইনস: ২২টি ফ্লাইটে গেছেন ৮ হাজার ৮৫৯ জন।

এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত ১৬ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাঁদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৪ জন নারী। স্থান বিবেচনায় মক্কায় ১২ জন এবং মদিনায় ৪ জন মৃত্যুবরণ করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ বাংলাদেশি

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত মোট ১৫৪টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৫ হাজার ৩৩৯ জন।

শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।

আইটি হেল্পডেস্কের তথ্য অনুযায়ী, ৩টি এয়ারলাইনসের মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন:

  • বিমান বাংলাদেশ এয়ারলাইনস: ৭৮টি ফ্লাইটে গেছেন ৩০ হাজার ৮৪৪ জন।
  • সৌদি এয়ারলাইনস: ৫৪টি ফ্লাইটে গেছেন ২০ হাজার ৮০ জন।
  • ফ্লাইনাস এয়ারলাইনস: ২২টি ফ্লাইটে গেছেন ৮ হাজার ৮৫৯ জন।

এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত ১৬ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাঁদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৪ জন নারী। স্থান বিবেচনায় মক্কায় ১২ জন এবং মদিনায় ৪ জন মৃত্যুবরণ করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত