সংবাদ

জুনের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১:৪৬ এএম

জুনের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহেই তিনি দেশে ফিরতে পারেন বলে আশা প্রকাশ করেছেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস।

গতকাল শনিবার (১৬ মে) কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।

আফরোজা আব্বাস বলেন, "চিকিৎসকরা বর্তমানে মির্জা আব্বাসকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থা এখন অনেক বেশি স্থিতিশীল এবং মালয়েশিয়ায় তাঁর ফিজিওথেরাপি চলছে।"

তিনি আরও জানান, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতালে তাঁকে দেখতে আসা দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে মির্জা আব্বাস নিজেই কথা বলেছেন এবং সবার খোঁজখবর নিয়েছেন।

দীর্ঘদিন ধরেই বিএনপির এই সিনিয়র নেতা মালয়েশিয়ার কুয়ালালামপুরে উন্নত চিকিৎসার জন্য অবস্থান করছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

জুনের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহেই তিনি দেশে ফিরতে পারেন বলে আশা প্রকাশ করেছেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস।

গতকাল শনিবার (১৬ মে) কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।

আফরোজা আব্বাস বলেন, "চিকিৎসকরা বর্তমানে মির্জা আব্বাসকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থা এখন অনেক বেশি স্থিতিশীল এবং মালয়েশিয়ায় তাঁর ফিজিওথেরাপি চলছে।"

তিনি আরও জানান, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতালে তাঁকে দেখতে আসা দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে মির্জা আব্বাস নিজেই কথা বলেছেন এবং সবার খোঁজখবর নিয়েছেন।

দীর্ঘদিন ধরেই বিএনপির এই সিনিয়র নেতা মালয়েশিয়ার কুয়ালালামপুরে উন্নত চিকিৎসার জন্য অবস্থান করছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত