‘নিয়মিত ব্যায়াম করি, সুস্থ দেহ, সুন্দর মন গড়ি’- এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় ‘ভোরের আলো’ নামে একটি শরীরচর্চা সংগঠন গড়ে তুলেছেন এক পুলিশ কর্মকর্তা। নিয়মিত শরীরচর্চার মাধ্যমে সুস্থ ও সবল জীবন উপভোগ করছেন সংগঠনের সদস্যরা। প্রতিদিন ফজর নামাজের পর একত্রিত হয়ে শরীরচর্চা করেন তারা।
রবিবার (১৭ মে) সকালে উপজেলার মেঘুলা এলাকার শেরেবাংলা খেলার মাঠে গিয়ে দেখা যায়, সংগঠনের সদস্যরা শারীরিক কসরত করছেন। সংগঠনটির ছয় মাস পূর্তি উপলক্ষে এদিন সকালে মাঠ প্রাঙ্গণে প্রীতিভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, অলসতার কারণে মানুষের শরীরে নানা রোগব্যাধি বাসা বাঁধে। এসব থেকে মুক্তি পেতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। সেই লক্ষ্যেই ‘ভোরের আলো’ গত ছয় মাস ধরে নিরবচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিদিন ভোরে এই ব্যায়াম শুরু হয় এবং আগ্রহী যে কেউ এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারেন।
ভোরের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন ও দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক।
মেঘুলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুর খালেক তালুকদারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন খান বাচ্চু, শাহ আলম মোড়ল, জামাল মোড়ল, কামাল মোড়ল, অধ্যাপক মহিউদ্দিন, মো. শামীম আহমেদ এবং মেঘুলা বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. ইকবাল আহমেদ প্রমুখ।

রোববার, ১৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন