সংবাদ

‘বহিরাগত’ উপাচার্য নিয়োগের প্রতিবাদে রণক্ষেত্র ডুয়েট

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০২:১৪ পিএম

‘বহিরাগত’ উপাচার্য নিয়োগের প্রতিবাদে রণক্ষেত্র ডুয়েট
ডুয়েট ক্যাম্পাসে টায়ার জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : সংবাদ

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৭ মে) সকালে এই ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারির পর

থেকেই সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়ে আসছিলেন। আজ তার যোগদানের কথা থাকলেও সকাল থেকেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং ‘লাল কার্ড’ প্রদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা যখন প্রধান ফটকে অবস্থান করছিলেন, তখন উপাচার্য সমর্থিত একটি পক্ষ সেখানে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এখানকার প্রশাসনিক ও একাডেমিক কাঠামো সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতা বেশি। তাই ডুয়েটের জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে। ‘বহিরাগত’ কাউকে উপাচার্য হিসেবে মেনে নেওয়া হবে না।

শিক্ষার্থীরা আরও জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং গবেষণার পরিবেশ নিশ্চিত করতে অভ্যন্তরীণ নেতৃত্বের কোনো বিকল্প নেই। উপাচার্য নিয়োগের এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

‘বহিরাগত’ উপাচার্য নিয়োগের প্রতিবাদে রণক্ষেত্র ডুয়েট

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত