সংবাদ

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের অকাল মৃত্যু: ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০১:৩৫ এএম

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের অকাল মৃত্যু: ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের একমাত্র কন্যা, ওটিটি প্ল্যাটফর্মের অভিনয়শিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

র‌বিবার (১৭ মে) এক শোক বার্তায় প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
​শোক বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, "কারিনা কায়সার ছিলেন একাধারে একজন কনটেন্ট ক্রিয়েটর, ওটিটি প্ল্যাটফর্মের অভিনয়শিল্পী এবং সম্ভাবনাময় চিত্রনাট্যকার। তার এই অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দেশের ফুটবল অঙ্গনের কিংবদন্তি কায়সার হামিদের পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে আমি গভীরভাবে সমব্যথী।"
​প্রতিমন্ত্রী তার শোক বার্তায় আরও আশা প্রকাশ করেন, শোকাবহ এই কঠিন সময়ে পরিবারটি যেন এই বড় আঘাত ও কষ্ট সহ্য করার শক্তি লাভ করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের অকাল মৃত্যু: ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের একমাত্র কন্যা, ওটিটি প্ল্যাটফর্মের অভিনয়শিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

র‌বিবার (১৭ মে) এক শোক বার্তায় প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
​শোক বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, "কারিনা কায়সার ছিলেন একাধারে একজন কনটেন্ট ক্রিয়েটর, ওটিটি প্ল্যাটফর্মের অভিনয়শিল্পী এবং সম্ভাবনাময় চিত্রনাট্যকার। তার এই অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দেশের ফুটবল অঙ্গনের কিংবদন্তি কায়সার হামিদের পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে আমি গভীরভাবে সমব্যথী।"
​প্রতিমন্ত্রী তার শোক বার্তায় আরও আশা প্রকাশ করেন, শোকাবহ এই কঠিন সময়ে পরিবারটি যেন এই বড় আঘাত ও কষ্ট সহ্য করার শক্তি লাভ করে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত