সংবাদ

কটিয়াদীতে নিখোঁজ ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:৩৯ এএম

কটিয়াদীতে নিখোঁজ ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
কটিয়াদী মডেল থানা, কিশোরগঞ্জ। ছবি : সংবাদ

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের ৪ দিন পর নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে মো. জিল্লুর রহমান (৪০) নামের এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) দুপুরে কটিয়াদী পৌর এলাকার ভোগপাড়ায় কিশোরগঞ্জ-কটিয়াদী সড়কের পাশে তার ব্যবসা প্রতিষ্ঠানের মেঝে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জিল্লুর রহমান নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমান শুক্কুর আলীর ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে সপরিবারে কটিয়াদী পৌর এলাকায় বসবাস করতেন। পৌর সদরে তার ‘মুন ডিজিটাল স্টুডিও অ্যান্ড কালার ল্যাব’ এবং ‘অন-টাইম প্লেট অ্যান্ড গ্লাস’ কারখানা নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে নাস্তা করে জিল্লুর রহমান বাসা থেকে বের হন। দুপুরে পরিবারের সঙ্গে তার শেষবারের মতো কথা হয়। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। ৪ দিন ধরে সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার সন্ধান পায়নি পরিবার। সোমবার সকালে স্ত্রী ও স্বজনরা তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তালা খুলে ভেতরে জিল্লুরের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কারখানার দুই নারী কর্মী জানান, গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে কারখানায় কাজ বন্ধ ছিল এবং জিল্লুর রহমানের সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ হয়নি। স্থানীয়রা ধারণা করছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয়।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে আগে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

সোমবার রাতে ময়নাতদন্ত শেষে মরদেহ নরসিংদীর মনোহরদীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া ও রহস্যের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

কটিয়াদীতে নিখোঁজ ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত