দেশে শুধু একটি নয়, বরং ধারাবাহিকভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সম্মেলন কক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড
ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির অভিষেক
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা
বলেন।
সিইসি
জানান, দ্বাদশ জাতীয় নির্বাচনের মূল্যায়ন তিনি জনগণ, গণমাধ্যম
ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর ছেড়ে দিতে
চান।
সিইসি
স্পষ্ট করে বলেন, ‘আমাদের
নিয়ত ছিল একটি ফ্রি,
ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আয়োজন করা এবং সব
প্রার্থীর জন্য সমান সুযোগ
নিশ্চিত করা।’ তিনি জানান, আগের
অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে পূর্ণ স্বাধীনতা ও সহযোগিতা দিয়েছে
এবং সরকারের পক্ষ থেকে কোনো
হস্তক্ষেপ করা হয়নি। তবে
দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার
নির্বাচনের ঘোষণা হলেও বিভিন্ন রাজনৈতিক
দলের প্রার্থী মনোনয়নের ঘোষণা নতুন করে উদ্বেগ
তৈরি করছে।
সিইসি
স্মরণ করিয়ে দেন, অতীতের স্থানীয়
নির্বাচনে প্রায়ই সহিংসতা ও প্রাণহানির ঘটনা
ঘটেছে। তাই রক্তপাতহীন ও
অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকেই
আগে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
নির্বাচন
ব্যবস্থার স্থায়ী সংস্কারের ওপর জোর দিয়ে
সিইসি বলেন, ‘একটি নির্বাচন ভালো
হলেই হবে না, আমরা
দেশে ভালো নির্বাচনের একটি
স্থায়ী সংস্কৃতি চালু করতে চাই।’
তিনি
জানান, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি ও পরিচালনা বিধিমালা
সংশোধনের কাজ চলছে এবং
প্রস্তুতি শেষে সরকারের সঙ্গে
আলোচনা করেই তফসিল ঘোষণা
করা হবে।
মাঠ
পর্যায়ের ত্রুটিগুলো স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে
সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন,
‘রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া কোনো ভালো
নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।
আমরা আন্তরিকতার ঘাটতি রাখব না, তবে
সবার সম্মিলিত সহযোগিতাই হবে সফল নির্বাচনের
মূল চাবিকাঠি।’
আরএফইডি’র সভাপতি কাজী
এমাদ উদ্দিন জেবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন
আহম্মেদ অপু, বাংলাদেশ জামায়াতে
ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম
হামিদুর রহমান আযাদ, এনসিপি’র মুখ্য সমন্বয়ক
নাসিরুদ্দিন পাটওয়ারী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হেলাল হাফিজ, ডিইউজে’র সভাপতি শহিদুল
ইসলাম ও ব্রডকাস্ট জার্নালিস্ট
সেন্টারের সভাপতি ফাহিম আহমেদ বক্তব্য রাখেন।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন