হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থানে দিনদুপুরে ২ নারী শিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ মে) সকালে পৌর এলাকার জয়নগর ও আউশকান্দি ইউনিয়নের বেতাপুর এলাকায় এসব ঘটনা ঘটে। একই কায়দায় ও কাছাকাছি সময়ে সংঘটিত এই ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের বাসিন্দা ও আউশকান্দি ইউনিয়নের পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রানী পাল স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। জয়নগর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা তিন যুবক তার পথরোধ করে। এ সময় তারা পিস্তল ও রামদা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার গলা থেকে সাত আনা ওজনের স্বর্ণের চেইন ও কান থেকে সাড়ে তিন আনা ওজনের দুল ছিনিয়ে নেয়।
অন্যদিকে, সকাল সাড়ে নয়টার দিকে বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাকী রানী দাস রিকশাযোগে স্কুলে যাচ্ছিলেন। বিদ্যালয়ের সামনে পৌঁছালে একই কায়দায় মোটরসাইকেলে আসা তিন যুবক তার রিকশার গতি রোধ করে। পরে রামদা উঁচিয়ে ভয় দেখিয়ে তার গলার ছয় আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী শিক্ষিকা শিল্পী রানী পাল বলেন, ‘সকালে স্কুলে যাওয়ার পথে রিকশা না পেয়ে হেঁটে যাচ্ছিলাম। তখন তিন যুবক অস্ত্র দেখিয়ে আমার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। যাওয়ার সময় কাউকে কিছু বললে বড় ধরনের ক্ষতি করারও হুমকি দিয়ে গেছে তারা।’ প্রকাশ্যে এমন ঘটনার পর থেকে স্থানীয় শিক্ষক ও বাসিন্দাদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও উদ্বেগ দেখা দিয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন