সংবাদ

কালীগঞ্জে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড মাদ্রাসা ও দোকানপাট

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৫:২৪ পিএম

কালীগঞ্জে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড মাদ্রাসা ও দোকানপাট
গাজীপুরের কালীগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত একটি মাদ্রাসা ভবন। ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালি বাজার এলাকায় রোববার (১৭ মে) দিবাগত রাতে ভয়াবহ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে একটি হাফিজিয়া মাদ্রাসার চাল উড়ে গেছে ও দেয়াল ধসে পড়েছে। এ ছাড়া বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়া গাছের কারণে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, আওড়াখালি বাজারের একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘মাদ্রাসাতুল নূর আল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার’ টিনের চাল উড়ে পাশের একটি নিচু জমিতে পড়ে আছে। ভবনের চারপাশের ইটের দেয়ালও ধসে গেছে। এ ছাড়া বাজারের একাধিক দোকানের চাল উড়ে যাওয়ায় মালপত্র ভিজে নষ্ট হয়েছে। বিভিন্ন সড়কে গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

মাদ্রাসার পরিচালক মাওলানা জাকির হোসেন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের আরেকটি শাখা বাজারের দক্ষিণ পাশে রয়েছে। রাতে শিক্ষার্থীরা সেখানে থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি। আল্লাহর রহমতে কেউ হতাহত হয়নি।’

আওড়াখালি বাজারের ব্যবসায়ী ডা. হেলাল উদ্দিন বলেন, ‘রাত আড়াইটার দিকে প্রচণ্ড বাতাস ও বজ্রপাতের শব্দে ঘুম ভেঙে যায়। ঝড়ে আমার বড় ভাইয়ের দোকানের চাল উড়ে গেছে। বাজারের আরও অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।’

জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আবুল হোসেন আকাশ জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তালিকা তৈরি করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম বলেন, ‘ক্ষয়ক্ষতির বিষয়টি আমরা জেনেছি। প্রশাসনের পক্ষ থেকে তালিকা প্রস্তুত করা হচ্ছে। সরকারি বিধি মোতাবেক ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

কালীগঞ্জে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড মাদ্রাসা ও দোকানপাট

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত