সংবাদ

লৌহজংয়ে সাবেক প্রতিমন্ত্রী সিনহার শেষ বিদায়

প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:১৪ পিএম

লৌহজংয়ে সাবেক প্রতিমন্ত্রী সিনহার শেষ বিদায়
ছবি : সংবাদ

সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী, বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এবং মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহাকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডহরি কলমা গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার কলমা লক্ষ্মীকান্ত উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে মরহুমের শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

মিজানুর রহমান সিনহা দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ৮৩ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা হামিদুর রহমান সিনহা ছিলেন দেশের ওষুধ শিল্পের অন্যতম পথিকৃৎ এবং একমি গ্রুপের প্রতিষ্ঠাতা।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মিজানুর রহমান সিনহা। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে পড়ার সময় ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে তিনি ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছিলেন। পেশাজীবনে ব্যাংকিং দিয়ে কর্মজীবন শুরু করলেও পরে বাবার প্রতিষ্ঠিত একমি গ্রুপের হাল ধরেন এবং ১৯৮৩ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

১৯৯০ সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসন থেকে তিনি ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি সমাজসেবা ও এলাকার উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

লৌহজংয়ে সাবেক প্রতিমন্ত্রী সিনহার শেষ বিদায়

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত