সংবাদ

দরপত্র ছাড়াই ৬০০ কোটি টাকার হামের টিকা সংগ্রহ, মহামারী নিয়ন্ত্রণে ৯৫ শতাংশ সাফল্য: অ্যাটর্নি জেনারেল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৭:০২ পিএম

দরপত্র ছাড়াই ৬০০ কোটি টাকার হামের টিকা সংগ্রহ, মহামারী নিয়ন্ত্রণে ৯৫ শতাংশ সাফল্য: অ্যাটর্নি জেনারেল

​অন্তর্বর্তী সরকারের আমলে দেশে হামের টিকার তীব্র সংকট তৈরি হলেও নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর জরুরি ভিত্তিতে ৬০০ কোটি টাকার টিকা সংগ্রহ করেছে। বর্তমান পরিস্থিতির ভয়াবহতা ও জরুরি অবস্থা বিবেচনায় প্রচলিত দরপত্র পদ্ধতি এড়িয়ে সরাসরি এই টিকা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

মহামারী নিয়ন্ত্রণে সরকারের নেওয়া এসব জরুরি পদক্ষেপের ফলে ইতোমধ্যে দেশের ১৮টি জেলার ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলা এবং দুটি সিটি কর্পোরেশনে ভ্যাক্সিনেশন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ৯৫ শতাংশের বেশি সফলতা এসেছে বলেও দাবি করেছেন তিনি।

​মঙ্গলবার (১৯ মে) হাইকোর্টে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনা নিয়ে দায়ের করা দুটি রিট পিটিশনের শুনানি শেষে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল এসব তথ্য জানান।

সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনার কথা উল্লেখ করে রুহুল কুদ্দুস কাজল বলেন, "স্বাস্থ্য সচিব আমাকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হওয়া মাত্রই তিনি এই হামের টিকা সংগ্রহ করার জন্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।”

​সরাসরি আন্তর্জাতিক সংস্থা গ্যাভি ও ইউনিসেফের মাধ্যমে এই টিকা আমদানির কথা জানিয়ে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, "সরকার এই বিষয়ের গুরুত্ব বিবেচনা করে প্রচলিত পদ্ধতিতে দরপত্র আহ্বান না করে সরাসরি ৬০০ কোটি টাকা ব্যয়ে ইউনিসেফের সহায়তায় হামের টিকা সংগ্রহ করেছে। ৫ই এপ্রিল থেকে এসব টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত হামের প্রাদুর্ভাব যা হয়েছিল এবং তার যে প্রকোপ, তা থেকে তারা ৯৫ শতাংশ পর্যন্ত সফলতা অর্জন করতে পেরেছেন, এটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে।"

​দেশে হামের মহামারী ছড়িয়ে যাওয়ার যে আশঙ্কা দেখা দিয়েছিল, নির্বাচিত সরকার আসার পর দ্রুততম সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এই পুরো প্রক্রিয়ায় সরকার গঠিত কারিগরি কমিটি ও দেশের প্রখ্যাত শিশু বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে।

হাইকোর্টের পূর্ব নির্দেশনা অনুযায়ী সরকারের নেওয়া এসব কার্যকর পদক্ষেপ এবং সার্বিক অগ্রগতির বিস্তারিত প্রতিবেদন যথাসময়ে আদালতে 'কমপ্লায়েন্স' আকারে দাখিল করা হবে বলেও উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

দরপত্র ছাড়াই ৬০০ কোটি টাকার হামের টিকা সংগ্রহ, মহামারী নিয়ন্ত্রণে ৯৫ শতাংশ সাফল্য: অ্যাটর্নি জেনারেল

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত