সংবাদ

ঢাকার দুই হাসপাতালে ‘পাগলাঘণ্টা’ বসাতে চান স্বাস্থ্যমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৭:৫৪ পিএম

ঢাকার দুই হাসপাতালে ‘পাগলাঘণ্টা’ বসাতে চান স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন

হাসপাতালের নিরাপত্তা জোরদারে অভিনব এক উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী হাসপাতালে পরীক্ষামূলকভাবে ‘পাগলাঘণ্টা’ (ইমার্জেন্সি অ্যালার্ম) বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা পাইলটিং স্কিমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী হাসপাতালে পাগলাঘণ্টার ব্যবস্থা করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। এটা মূলত সেন্ট্রাল অ্যালার্ম সিস্টেম। জরুরি মুহূর্তে এটি বাজলে সব ডাক্তার একত্রিত হবেন।’

হঠাৎ করে হাসপাতালে কোনো সহিংস ঘটনা বা নিরাপত্তা বিঘ্ন ঘটলে যাতে দ্রুত সব চিকিৎসক ও কর্মী এক জায়গায় সমবেত হতে পারেন, সেজন্যই এই অ্যালার্ম ব্যবস্থা আনা হচ্ছে বলে জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইমার্জেন্সি অ্যালার্ম-এটাকে আমি বাংলায় বললাম পাগলাঘণ্টা। এটির মাধ্যমে ডাক্তার ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি।’

নিরাপত্তা বাড়ানোর কারণ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারদের ওপর হামলার ঘটনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘সরকারি কেনাকাটায় কঠোর নির্দেশনা দেওয়া হলেও কিছু জায়গায় সর্বনিম্ন মূল্যে কিনতে গেলে সন্ত্রাসীদের মাধ্যমে প্রভাব খাটানো হয়। কাজ না দিলে ডাক্তারদের ওপর আক্রমণ করা হয়। ফ্যাসিবাদের দোসররা এই সুযোগ নিচ্ছে।’

মন্ত্রী জানান, প্রতিটি উপজেলা হাসপাতালে সশস্ত্র ১০ জন আনসার ও একজন প্লাটুন কমান্ডার দেওয়ার কাজ চলছে। ‘ঈদের পর সবচেয়ে কম সময়ের মধ্যে প্রতিটি উপজেলা হাসপাতালে ডাক্তার ও যন্ত্রপাতির নিরাপত্তা নিশ্চিত করা হবে’, বলেন তিনি।

এছাড়া মহাখালী হাসপাতালের নিরাপত্তা জোরদারে সেখানে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতাল এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি সতর্কতা জুড়ে দিয়ে বলেন, ‘আমি নিশ্চয়তা দিচ্ছি না, আমরা চেষ্টা করছি।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ঢাকার দুই হাসপাতালে ‘পাগলাঘণ্টা’ বসাতে চান স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত