দেশে শিশুদের মধ্যে হাম ও হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, আপদকালীন নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদারের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের ও অধিদপ্তরের অধীন সব প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি স্থগিত বা বাতিল করা হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
গত ১৫ মার্চ থেকে দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। প্রথমে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়লে পরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে। এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা প্রায় ৫০০ ছুঁই ছুঁই। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৮ হাজার।
শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে কয়েকগুণ। সরকারি হাসপাতালগুলো ইতিমধ্যে সঙ্কটাপন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় জরুরি সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন