নাগরিকদের দোরগোড়ায় সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা পৌঁছে দিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে ১৯ থেকে ২১ মে পর্যন্ত এই মেলা চলবে। সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী এই মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি সংক্রান্ত সেবাকে আরও সহজলভ্য করা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।
উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় নাগরিকদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন