সংবাদ

রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২১ মে ২০২৬, ০১:৪৭ পিএম

রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে আয়োজিত প্রতিবাদী সমাবেশ। ছবি : সংবাদ

সাতক্ষীরায় শিশু রামিসা হত্যাসহ দেশজুড়ে খুন, অপহরণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও গণপ্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানবাধিকার কর্মী ও বেসরকারি সংস্থা ‘স্বদেশ’-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি তাসলিমা লিঙ্কি, যুব প্রতিনিধি তরিকুল ইসলাম অন্তর, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোছনা দত্ত ও ভূমিহীন নেতা আব্দুস সামাদ।

বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সারাদেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

কর্মসূচিতে স্বদেশ, প্রথম আলো বন্ধুসভা, সুশীলন, উত্তরণ, বাংলাদেশ মহিলা পরিষদ, সুন্দরবন ফাউন্ডেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অপরাধীদের বিচারের দাবিতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সাতক্ষীরায় শিশু রামিসা হত্যাসহ দেশজুড়ে খুন, অপহরণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও গণপ্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানবাধিকার কর্মী ও বেসরকারি সংস্থা ‘স্বদেশ’-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি তাসলিমা লিঙ্কি, যুব প্রতিনিধি তরিকুল ইসলাম অন্তর, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোছনা দত্ত ও ভূমিহীন নেতা আব্দুস সামাদ।

বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সারাদেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

কর্মসূচিতে স্বদেশ, প্রথম আলো বন্ধুসভা, সুশীলন, উত্তরণ, বাংলাদেশ মহিলা পরিষদ, সুন্দরবন ফাউন্ডেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অপরাধীদের বিচারের দাবিতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত