সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। ফুটবল বিশ্বকে স্বস্তি দিয়ে আসন্ন ২০২৬ বিশ্বকাপে যাচ্ছেন নেইমার জুনিয়র। ৩৪ বছর বয়সী এই সান্তোস স্ট্রাইকারকে দলে রেখেই আজ রাতে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, চোট আর ফিটনেস সমস্যার কারণে হয়তো দর্শক হয়েই থাকতে হতে পারে নেইমারকে। চলতি মৌসুমের বেশিরভাগ সময়ই চোটের কারণে মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। সে কারণে কোচ কার্লো আনচেলত্তি পরিষ্কার শর্ত দিয়েছিলেন—বিশ্বকাপের টিকিট পেতে হলে পাস করতে হবে ফিটনেস পরীক্ষায়।
অবশেষে সেই কঠিন পরীক্ষায় উর্ত্তীণ হলেন নেইমার। সান্তোসের হয়ে চলতি মৌসুমে ১৫ ম্যাচে মাঠে নেমে ৬টি গোলের পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে নিশ্চিতভাবেই বিশেষ কিছু করে দেখানোর প্রত্যয় থাকবে এই ব্রাজিলিয়ান পোস্টার বয়ের মনে।
রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে বসেছিল সিবিএফের এই জমকালো চাঁদের হাট। দেশি-বিদেশি প্রায় ৭০০ সংবাদকর্মী এবং বিশেষ অতিথিদের উপস্থিতিতে গান, নাচ, অভিনয় আর ব্রাজিলের গৌরবময় বিশ্বকাপ ইতিহাসের প্রদর্শনীতে মুখরিত ছিল চারপাশ। অনুষ্ঠান চলাকালীন সামনের সারিতে বিশ্বকাপের ফাইল হাতে বসে থাকতে দেখা যায় কোচ কার্লো আনচেলত্তিকে। পারফরমারদের পারফরম্যান্স দেখে কখনো হাসিমুখে আবার কখনো করতালি দিয়ে স্বাগত জানান তিনি।
অনুষ্ঠানে আনচেলত্তি যখন নেইমারের নাম ঘোষণা করেন, তখন পুরো হলরুমে করতালির ঝড় ওঠে। দল ঘোষণার আগে সিবিএফ টিভিকে আনচেলত্তি বলেন:
"যোগ্যতা, প্যাশন এবং অভিজ্ঞতার সমন্বয়ে দলটি সাজানো হয়েছে। দলটি দারুণ হয়েছে। এটি কোনো নিখুঁত তালিকা না, তবে এমন একটি দল দেওয়া হয়েছে যেখানে ভুলের সংখ্যা সামান্য। আমাদের মূল লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপকে জাঁকজমকপূর্ণ করে তোলা।"
১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে পর্দা উঠছে ২০২৬ বিশ্বকাপের। এবারের আসরে ‘সি’ গ্রুপে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
১৪ জুন: মরক্কো (প্রথম ম্যাচ)
২০ জুন: হাইতি
২৫ জুন: স্কটল্যান্ড (গ্রুপ পর্বের শেষ ম্যাচ)
একনজরে ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: অ্যালিসন, এদারসন ও ওয়েভারটন।
ডিফেন্ডার: ব্রেমার, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিওস, অ্যালেক্স সান্দ্রো, দানিলো, ডগলাস সান্তোস ও ওয়েসলি।
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, কাসেমিরো, দানিলো দস সান্তোস, ফাবিনহো ও লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ম্যাথিউস কুনিয়া, লুইজ হেনরিকে, এন্ড্রিক, ইগর থিয়াগো ও রায়ান।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন