সংবাদ

রোহিঙ্গা সংকট নিরসনে আরও সহযোগিতা চায় বাংলাদেশ

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৪:৩৮ পিএম

রোহিঙ্গা সংকট নিরসনে আরও সহযোগিতা চায় বাংলাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক

রোহিঙ্গা সংকট নিরসন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

শনিবার (২৩ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট নিরসন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ, টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জাতিসংঘের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই সহযোগিতা আরও গভীর হবে।

আবাসিক সমন্বয়কারী বলেন, জাতিসংঘ বাংলাদেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি সম্পর্ক আরও বিস্তৃত করতে মন্ত্রীর মতামত চান। এ সময় মন্ত্রী এসডিজি অর্জনে জাতিসংঘের নিবিড় সহযোগিতা কামনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন, যা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, জাতিসংঘ শুরু থেকেই এই ইস্যুটি বিশ্বের সামনে তুলে ধরেছে, যা প্রশংসার যোগ্য। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘বাংলাদেশ শান্তিপূর্ণ ও টেকসই অভিবাসনে বিশ্বাসী। তবে রোহিঙ্গা সংকট এখন আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’

এ সংকট মোকাবিলায় বাংলাদেশের আরও ব্যাপক আন্তর্জাতিক সমর্থন ও তহবিল প্রয়োজন বলে জানান তিনি। বর্তমান কিছু মানবিক প্রকল্প প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলেও মন্তব্য করেন মন্ত্রী।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের উদারতার প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি স্বীকার করেন, এত বিশাল শরণার্থীর বোঝা বাংলাদেশের একার পক্ষে বহন করা সম্ভব নয়। এ বিষয়ে বাংলাদেশের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও মনোযোগ ও সমর্থন প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন।

সাক্ষাতের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী আবাসিক সমন্বয়কারীকে বাংলাদেশে স্বাগত জানান। ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক মন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বৈঠকে জাতিসংঘের লুইস বারবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান ও উপসচিব বেগম মিনারা নাজমীন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

রোহিঙ্গা সংকট নিরসনে আরও সহযোগিতা চায় বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত