ফরিদপুরের নগরকান্দায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আজ রবিবার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার শংকরপাশা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে শংকরপাশা এলাকায় ফরিদপুরগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান।
ওসি রসুল সামদানী আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার কাজ শেষে হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন