মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে ১ হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন লরির চালক। সোমবার (২৫ মে) রাত সোয়া দুইটার দিকে গজারিয়ার বাউশিয়া মানাবে ইউটার্ন এলাকায় ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম অন্তর দাস। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের মানিক দাসের ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ১ টি কাভার্ডভ্যান ঢাকাগামী লেন থেকে চট্টগ্রামমুখী লেনে যাওয়ার জন্য ইউটার্ন নিচ্ছিল। এ সময় চট্টগ্রামগামী আরেকটি দ্রুতগতির লরি এসে কাভার্ডভ্যানটির ডান পাশে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের হেলপার অন্তর দাস গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় লরির চালকও গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভবেরচর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কাভার্ডভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতির একটি লরি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। লরি ও কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন