নবীনগর চন্দ্রা সড়কের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে এনার্জিপেক নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে। এতে ঈদে ঘরমুখে মানুষ ভোগান্তিতে পড়েছে।
আজ সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে এক ঘণ্টা নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় ওই পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গত এপ্রিল মাসের বেতন বকেয়া রেখেছে কারখানা কর্তৃপক্ষ। কয়েক দফায় বেতন পরিশোধের আশ্বাস দিলেও কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। পরে আজকে বেতন পরিশোধের দাবিতে ওই পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে। এসময় আন্দোলনরত শ্রমিকরা অবিলম্বে বকেয়া বেতন পরিশোদের দাবি জানায়।
এদিকে, দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা শিল্প পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ ছেড়ে দেয়।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন