সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৭:১০ পিএম

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ফাইল ছ‌বি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের প্রধান জামাতে অংশ নেবেন।

বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
ঈদগাহ ও এর আশপাশের এলাকা সুরক্ষিত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চার থেকে ছয় স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে তিনি জানান।
​সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, "আগামীকাল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের মতো ঢাকা মহানগরীতেও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা, ঢাকাস্থ মুসলিম দেশের কূটনীতিকরা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন।"
তিনি আরও জানান যে, ঈদগাহ ময়দানে মুসল্লিদের প্রবেশের জন্য মোট পাঁচটি গেট রাখা হয়েছে, যার মধ্যে চারটি পুরুষ এবং একটি নারী মুসল্লিদের জন্য নির্ধারিত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৭ মে ২০২৬

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের প্রধান জামাতে অংশ নেবেন।

বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
ঈদগাহ ও এর আশপাশের এলাকা সুরক্ষিত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চার থেকে ছয় স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে তিনি জানান।
​সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, "আগামীকাল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের মতো ঢাকা মহানগরীতেও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা, ঢাকাস্থ মুসলিম দেশের কূটনীতিকরা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন।"
তিনি আরও জানান যে, ঈদগাহ ময়দানে মুসল্লিদের প্রবেশের জন্য মোট পাঁচটি গেট রাখা হয়েছে, যার মধ্যে চারটি পুরুষ এবং একটি নারী মুসল্লিদের জন্য নির্ধারিত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত