সংবাদ

সান্তাহারে বগি লাইনচ্যুত

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধি, বগুড়া
প্রতিনিধি, বগুড়া
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৮ পিএম

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন
বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিণে ব্রিজের সামনে ট্রেন লাইনচ্যুত হয়।

ঈদযাত্রীদের নিয়ে নীলফামারীর চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিণে ব্রিজের সামনে এ দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেল সূত্রমতে, নয়টি বগি লাইনচ্যুত হওয়ার পর উত্তরবঙ্গের ৫ জেলা- নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

তবে সান্তাহার রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা বলেছেন, ট্রেন চলাচলে দুর্ঘটনার প্রভাব আজ (বুধবার) না পড়লেও আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) পড়তে পারে। যেসব ট্রেন রাতে বা ভোরে ঢাকায় আসার কথা সেগুলো দেরিতে আসতে পারে৷ যে কারণে আগামীকাল ওই রুটের ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হতে পারে৷

এর আগে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে দুপুর ২টার দিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির সামনে থেকে ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় অনেকে আহত হন। আহতদের মধ্যে বেশিরভাগই ট্রেনটির ছাদে ভ্রমণ করছিলেন।

বগুড়ার সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন জানিয়েছেন, রেললাইনে আগে থেকেই ত্রুটি ছিল। সান্তাহার প্ল্যাটফর্মের অদূরে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্টেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।

খাদিজা খাতুন আরও জানান,  এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন কতক্ষণ নাগাদ পৌঁছাবে, তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই লাইনচ্যুত হয়। 

মাহফুজুর রহমান বলেন, ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে হতাহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে। এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০২ মে ২০২৬

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত