রাজধানীতে কোরবানির বর্জ্য নির্দিষ্ট সময়ে পুরোপুরি অপসারণ করতে না পারার পেছনে ট্রাকের সংকটকে দায়ী করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, "পরিবহনের সীমাবদ্ধতা বা ট্রাকের সংকটের কারণে শহরের সব বর্জ্য নির্দিষ্ট সময়ের মধ্যে পুরোপুরি সরানো সম্ভব হয়নি।"
আজ শুক্রবার (২৯ মে) সকালে রাজধানীর শাহজাহানপুর পশুর হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
পশুর হাটের বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে প্রশাসক আব্দুস সালাম জানান, হাটের বর্জ্য সরাতে কোনো ধরনের অবহেলা করা হলে ইজারাদারদের চড়া মূল্য বা জরিমানা গুনতে হবে। চুক্তি অনুযায়ী যে সকল ইজারাদার হাটের বর্জ্য অপসারণের শর্ত মানেননি, তাদের জামানতের টাকা থেকে বড় অঙ্কের জরিমানা কেটে রাখা হবে।
তবে পরিবহনের এই সাময়িক সংকটের মধ্যেও দ্রুততম সময়ের মধ্যে পুরো শহর পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন ডিএসসিসি প্রশাসক।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন